বুধবার, ২২ জুলাই ২০২৬

গৃহবধূকে ধর্ষণের পর হত্যা : ৪ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার রৌফাবাদ এলাকায় পারভিন আক্তার নামে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে চট্টগ্রাম চতুর্থ মহানগর অতিরিক্ত দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া এই আদেশ দেন।

দণ্ডিপ্রাপ্ত আসামিরা হলেন মোঃ ইয়াছিন, মোঃ মনসুর, আবু তৈয়ব প্রকাশ রানা ও মোঃ ইসহাক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট মোঃ নোমান জানান, চট্টগ্রামের বায়েজিদ থানার রৌফাবাদ কো অপারেটিভ হাউজিং সোসাইটির জনাবা ভিলা ভবনের তিন তলায় ২০১৬ সালের ৫ মার্চ নিজ বাসায় গৃহবধূ পারভিন আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই ঘটনায় ৭ মার্চ পারভিন আক্তারের স্বামী নুরুল আলম অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

এই মামলায় তদন্তে গিয়ে পুলিশ ইয়াছিন মনছুর ও আবু তৈয়বকে গ্রেফতার করলে তারা হত্যা ও ধর্ষণের সত্যতা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি প্রদান করে। পরে পুলিশ অভিযুক্ত চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করে।

২০১৭ সালের ৫ মার্চ আসামিদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়। এরপর মামলার বিচার প্রক্রিয়ায় দীর্ঘ শুনানি শেষে বুধবার চার আসামির বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।

সূত্র : ইউএনবি

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...