বুধবার, ২২ জুলাই ২০২৬

প্রেসক্লাবে পুলিশের সাথে সংঘর্ষ : বিএনপির ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত :

spot_img

 

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে পুলিশের সাথে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। রোববার গভীর রাতে পুলিশ শাহবাগ থানায় মামলাটি করে।

মামলায় এজাহার নামীয় বিএনপি ও ছাত্রদলের ৪৭ জন নেতাকর্মী ও অজ্ঞাতনামা ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। এখনো পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ১২ জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

মামলায় অভিযোগ করা হয়েছে (পুলিশ অ্যাসল্ট) হত্যাচেষ্টা ও হামলা-ভাঙচুর চালানো।

সোমবার সকাল শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিদের আদালতে উপস্থাপন করা হবে। গতকাল সংঘর্ষের ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। সংঘর্ষের সময় প্রেস ক্লাব সংলগ্ন অস্থায়ী পুলিশ বক্সের জানালা ভাঙচুরসহ পুলিশের ওপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা।

মামলায় বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...