বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকুন : প্রধানমন্ত্রী

প্রকাশিত :

spot_img

সরকারি কর্মকর্তাদের ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসব সামাজিক রোগ দেশের উন্নয়ন নষ্ট করে দেয়।

আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১১৩তম, ১১৪তম এবং ১১৫তম আইন ও প্রশাসনে কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে যা আমাদের (উন্নয়ন) কার্যক্রমকে নষ্ট করে দেয়। এ ক্ষেত্রে আপনাদেরকে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।’

এ সময় প্রধানমন্ত্রী দেশের পরিকল্পিত উন্নয়নের জন্য প্রশাসনের নতুন কর্মকর্তাদের জনগণের অর্থ সঠিকভাবে ব্যয়ের আহ্বান জানান।

তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি আপনাদের বিশেষ দৃষ্টি দেয়ার অনুরোধ জানাচ্ছি, যাতে আমরা জনসাধারণের অর্থ ব্যয় করে আরও বেশি উন্নয়ন (কাজ) করতে পারি।’

মাঠ পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘যদি কোনো কর্মকর্তা ইচ্ছা করেন, তবে তিনি সেখানে উন্নয়ন দৃশ্যমান করে কোনো কোনো জেলা, উপজেলা বা ইউনিয়নের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিতে পারেন।’

‘আপনাদের কাছে এ জাতীয় উদ্ভাবনী ধারণা, পরিকল্পনা এবং চিন্তাভাবনা থাকতে হবে (এটি করার জন্য),’ যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী, মাদক, সন্ত্রাসবাদ ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানের দিকেও সরকারি কর্মকর্তাদের বিশেষ মনোযোগ দেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে পাঁচ মাস মেয়াদী তিনটি কোর্স শেষে প্রশাসন ক্যাডারের ১২০ জন কর্মকর্তাকে সনদপত্র বিতরণ করেন সরকারপ্রধান।

সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর কাজী রওশন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান ও জনপ্রশাসন সচিব ফয়েজ আহমেদ।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...