ঘোপালে আইন শৃংখলাসহ সার্বিক বিষয়ে মতবিনিময় সভা

প্রকাশিত: ৬:২৮ পূর্বাহ্ন, ৬ নভেম্বর, ২০২০

 

নিজস্ব প্রতিনিধি

১০ নং ঘোপাল ইউনিয়নে আইন শৃংখলাসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের উদ্যােগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সার্জেন্ট সোহেল সরকার, ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক মানিক, সমাজ সেবক, শিক্ষানুরাগী হাজ্বী মহসিন আলী। এমময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।