ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসবাবপত্র হস্তান্তর

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ন, ৪ মার্চ, ২০২১

মিরসরাই প্রতিনিধি
ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন আসবাবপত্র হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর উপলক্ষে বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে বিদ্যালয় মিলনায়তনে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক মানিক। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী হাজ্বী মহসিন আলীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ঘোপাল ইউনিয়ন পরিষদের সদস্য জিয়া উদ্দিন শিমুল, মোহাম্মদ শামীম ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিব শর্মা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।