শনিবার, ২৫ জুলাই ২০২৬

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর নিহত

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার কাঁচা রাস্তার মাথা এলাকায় ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ঈদগাঁহ কাঁচা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম (১৫) হালিশহর বউ বাজার এলাকার মোঃ জহিরের ছেলে এবং আহত ইমন (১৬) একই এলাকার দুলালের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ফাহিম ও তার বন্ধু ইমন বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাদের দু’জনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে ফাহিমের বাবা মোঃ জহির তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ফাহিম মারা যান।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, ফাহিম ও ইমনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে অতিরিক্ত রক্তক্ষরণে ফাহিম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ইমনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো চিহ্নিত করা যায়নি। তবে ফাহিম ও ইমনের বন্ধুদের ডেকে জিজ্ঞাসাবাদ চলছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...