সোমবার, ৩১ আগস্ট ২০২৬

চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটু পানি

প্রকাশিত :

spot_img

 

টানা বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম শহরের অধিকাংশ এলাকা। মঙ্গলবার মধ্যরাত থেকে থেমে থেমে মাঝারি বৃষ্টি শুরু হয়। বুধবার সকালে এটি ভারী বৃষ্টিতে রূপ নেয়। বৃষ্টিতে শহরের দুই নম্বর গেট, আগ্রাবাদ, হালিশহর, ডিসি রোড, প্রবর্তক, কাতালগঞ্জ, মুরাদপুরসহ নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে হাঁটু পানি জমে গেছে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, নগরের আমবাগান আবহাওয়া দফতর বলেছে, একই সময়ের ব্যবধানে সেখানে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া, আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শহরের বিভিন্ন এলাকায় কোথায় হাঁটু, কোথাও কোমরপানি জমার কারণে সকালে ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী মানুষের। পানি ঢুকে সিএনজি নষ্ট হয়ে যেতে দেখা গেছে বিভিন্ন জায়গায়। অফিসমুখী মানুষকে হাঁটু পর্যন্ত পানি দিয়ে হেটে বা অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে।

নগরীর এক বাসিন্দা বলেন, বৃষ্টি হলেই পানি উঠবে, এটা যেন নিয়ম হয়ে গেছে। বর্ষা এলেই দুর্ভোগ শুরু হয়ে যায়। জলাবদ্ধতা নিরসনে কাজ চললেও আমরা সুফল পাচ্ছি না। মুরাদপুর থেকে জিইসি মোড় পর্যন্ত হাঁটু পানি। গাড়িও পাওয়া যাচ্ছে না।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...