রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন নির্বাচনে সদস্য পদে লড়ছেন মিরসরাইয়ের তৌহিদ

প্রকাশিত :

spot_img



মিরসরাই প্রতিনিধি
আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন (সিবিএ-২৩৪) নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে প্রার্থী হয়েছেন মিরসরাইয়ের কৃতি সন্তান, মেধাবী সংগঠক ও তরুণ সমাজকর্মী মোঃ তৌহিদ উদ দৌজা। তিনি চাকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচনকে ঘিরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের সকলের পরিচিত মুখ তৌহিদের সবার সাথে ভালো সুসম্পর্ক রয়েছে। সেজন্য তিনি কোন প্যানেলে যুক্ত না হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।
নির্বাচনে প্রার্থীতার বিষয়ে তৌহিদ বলেন, দীর্ঘ সময় ধরে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছি। সিবিএর সকল ভাইদের সুখে দুঃখে সব সময় নিজেকে উজাড় করে দিয়েছি। তাদের জন্য আরো ভালো কিছু করতে হলে প্লাটফর্ম প্রয়োজন। তাই এবারের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে প্রার্থী হয়েছি। আশা করছি আমি বিপুল ভোটে জয়ী হবো ইনশাআল্লাহ।
জানা গেছে, চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন নির্বাচনে ভোটার রয়েছে ৭ হাজার। সাতটি সদস্য পদে বিপরিতে প্রতিদ্বন্ধিতা করছেন ১৬ জন সদস্য প্রার্থী।
তৌহিদ উদ দৌজা মিরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের আমানত আলী ভূঁইয়া বাড়ির মরহুম আবুল খায়ের ভূঁইয়ার পুত্র। ছাত্রজীবন থেকে সে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি চট্টগ্রামস্থ মিরসরাই এসোসিয়েশের দাতা সদস্য, বর্তমান কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক, মিরসরাই সিএন্ডএফ পরিবার কল্যাণ সমিতির সাধারন সম্পাদক, সেঞ্চুরী সমিতি চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা ও সদস্য, ভিসন থার্টি সমিতি চট্টগ্রামের সদস্য,স্বেচ্ছাসেবী সংগঠন, প্রজন্ম মিরসরাই ও সৃজন সংঘের পৃষ্টপোষক।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...