শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চট্টগ্রাম ১ মিরসরাই আসনের বিএনপি প্রার্থী নুরুল আমিনের উপর দফায় দফায় হামলা

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ১ মিরসরাই সংসদীয় আসনের বিএনপি প্রার্থী চেয়ারম্যান নুরুল আমিনের গাড়ীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে, আজ ২৮ ই ডিসেম্বর সকাল ৯টায় ৫নং ওসমানপুর মুহুরি প্রজেক্টে পাতাকোট সহ বিভিন্ন স্থানে দফায় দফায় এ হামলা চালানো হয়, হামলার সময় গাড়ীতে থাকা চেয়ারম্যান সহ কয়েকজন নেতাকর্মী আহত হয় বলে জানা যায়, পরে তাদের কয়েকজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

মুহুরী প্রজেক্ট এ হামলার পর চেয়ারম্যান নুরুল আমিনের কাছে হামলার বিষয়ে জানতে চাইলে বলেন, যারা এসব হামলা করেছে তা আমার ভালো করে জানা এবং যারা এই হামলা করেছে তাদের বলতে চাই, মামলা হামলা জেল জুলুম, ঘুম, খুম, করে এদেশের মুক্তকামী মানুষকে দমিয়ে রাখা যাবেনা যেমন ৭১ এ স্বাধীনতা ৫২ ভাষা আন্দোলন ৬৯ এর গণঅভ্যুত্থান ৯০ এর স্বৈরাচার পতন কেউ দমে রাখতে পারেনি ঠিক এবার ও ২০১৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর বিজয় কোন অপশক্তি কে দমিয়ে রাখতে পারবেনা।

আগামী ৩০ ই ডিসেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন আপনারা সবাই ৩০ তারিখে ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে উপস্থিতি হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করুন, প্রয়োজন হলে আমার লাশ পড়বে তবুও ভোটের অধিকার থেকে পিছু হটবো না, জনগনকে নিয়ে এগিয়ে যাবো কারন জনগন আমাদের সাথে আছে।

তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রিয় মিরসরাই বাসী আপনাদের ভয় পাওয়ার কোন কারন নেই ভোটের দিন পরিস্থিতি শান্ত থাকবে আপনারা সকলের প্রতি আমার অনুরোধ আপনারা সকলে ভোট কেন্দ্রে এসে আপনাদের ভোট প্রয়োগ করুন,আপনার একটি ভোট গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া কে মুক্ত করতে।
সর্বশেষ হামলার পর উনার মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করেও উনার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই। এ বিষয়ে উপজেলা যুবদলের সভাপতি শাহীনুল ইসলাম স্বপনের সাথে যোগাযোগ করা হলে উনি বলেন, সর্বশেষ হামলার সময় হামলাকারীরা উনার মোবাইল চিনিয়ে নেয়ায় যোগাযোগ সম্ভব হচ্ছে না। মুহূর্তে উনি কোথায় আছে তার সন্ধান পাচ্ছি না  ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...