মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রয়টার্সের প্রতিবেদন বাংলাদেশে বিরোধীদলীয় প্রার্থী হওয়ার ঝুঁকি…

প্রকাশিত :

spot_img

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি ছোট জেলা আদালতের লাইব্রেরির মধ্যে বসে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তার গায়ের কোট খুলে পিঠে ব্যান্ডেজে ঢাকা বেশ কয়েকটি শটগান পেলেটের আঘাত দেখালেন। এরপর ৬২ বছর বয়সী এ ব্যক্তি হেসে বললেন, আপনি ভাবছেন আমার লড়াই আওয়ামী লীগের বিরুদ্ধে। কিন্তু না, আমি তাদের বিরুদ্ধে লড়ছি না। আমার লড়াই পুলিশ, নির্বাচন কমিশন এবং পুরো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে।
রোববারের নির্বাচনে তিনি প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি দাবি করেন, গত ১৫ই ডিসেম্বর নোয়াখালীর একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা তাকে গুলি করেছে। এ সময় তিনি তার শত শত সমর্থক নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। হামলায় তার আরো প্রায় ৪০ সমর্থক আহত হয়েছে।

বাংলাদেশ উচ্চ আদালত বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা ভেবেছিলাম পুলিশ আমাদের নিরাপত্তা দেবে।

এ অঞ্চলের সর্বোচ্চ নির্বাচন কর্মকর্তা এ অভিযোগ নাকচ করে দিয়েছেন। পুলিশ, সরকার এবং আওয়ামী লীগও বিরোধীদলের তোলা ভীতিপ্রদর্শনের অভিযোগ অস্বীকার করছে। তারা বলছে, নির্বাচন প্রচারণাকালীন সময় ছিল নিরপেক্ষ।
মাহবুব উদ্দিন খোকন রাজধানী ঢাকা থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সোনাইমুড়ি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫ই ডিসেম্বর এখানেই সেই রক্তাক্ত সহিংসতা হয়েছিল। এ ঘটনার পর তিনি ঢাকা উচ্চ আদালতে নির্দিষ্ট ওই পুলিশ কর্মকর্তা, সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেছেন। সেখানে তিনি বলেছেন, দায়িত্বরত পুলিশ কর্মকর্তা তাকে অবিলম্বে ওই এলাকা ছাড়তে নির্দেশ দেন এবং সহসাই সে মাহবুব উদ্দিন খোকনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি পেলেট তার থুঁতনিতে আঘাত করে। পিঠে আঘাত করে ৫টি এবং পায়ে আঘাত করে আরো দুইটি পেলেট। সেখানে আরো দাবি করা হয়েছে, অবৈধভাবে পুলিশের গুলিতে আরো ৪০ বিরোধীদলীয় সমর্থক গুরুতর আহত হয়েছে।

দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার তন্ময় দাস বলেছেন, খোকন অতিরঞ্জিত অভিযোগ করছে। হামলাকারী পুলিশ সদস্য নয়। হয়ত অন্তর্দ্বন্দ্বের কারণে তার দলেরই কেউ এ হামলা করেছে। এ আসনের আওয়ামী লীগ প্রার্থী এইচ. এম. ইব্রাহীমও এ বক্তব্যের প্রতিধ্বনি করেন। তিনি বলেন, রাজনীতিতে কিছু সহিংসতা স্বাভাবিক বিষয়। ওইদিনই খোকনের সমর্থকরা আওয়ামী লীগের অফিসে হামলা করেছে। তিনি একজন আইনজীবী, তিনি মানুষদের বোকা বানাচ্ছেন। তার নিজ দলীয় কর্মীরাই তাকে গুলি করেছে।

তন্ময় দাস বলেছেন, এ নিয়ে একটি তদন্ত চলছে। নির্বাচন কমিশনের নির্দেশে অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আমার মনে হয় এখানকার পরিস্থিতি ভালো। এখানে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। তিনি আরো জানান যে, আওয়ামী লীগ সমর্থকরা কোথাও ভীতি প্রদর্শন কিংবা হামলা করেছে এমন কোনো অভিযোগ তার কাছে আসে নি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...