চলে গেলেন অধ্যাপক মোজাফফর আহমদ

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ন, ২৩ আগস্ট, ২০১৯

চলে গেলেন অধ্যাপক মোজাফফর আহমদ

চলে গেলেন ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি ও উপমহাদেশে বাম রাজনীতির অন্যতম পুরোধা অধ্যাপক মোজাফফর আহমদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার রাত ৭টা ৪৯ মিনিটে ঢাকার বসুন্ধরায় অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮, তিনি স্ত্রী আমিনা আহমদ এবং একমাত্র মেয়ে আইভী আহমদসহ অসংখ্য ভক্ত, গুণগ্রাহী এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন।