রবিবার, ২৬ জুলাই ২০২৬

চলে গেলেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাব উদ্দিন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন (৭০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে নগরের পাঁচলাইশ ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে তার জামাতা রইসুল উদ্দিন সৈকত জানিয়েছেন।
মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন। বীর মুক্তিযোদ্ধা মরহুম সাহাব উদ্দিন মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর সাবেক সভাপতি, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং ইউনিলিভার বাংলাদেশ এর পার্সোনাল ম্যানেজার হিসাবে চট্টগ্রাম কালুরঘাট অফিসে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, গত ২৮ মার্চ করোনা পজিটিভ হওয়ায় মো. সাহাব উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর কিছুটা সুস্থ হলে চিকিৎসকের পরামর্শে বাসায় নিয়ে আসা হয়। সম্প্রতি অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে পুনরায় ডেল্টা হাসপাতাল ভর্তি করা হয়। এরপর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত ২০ এপ্রিল করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে তাঁর।
এদিকে শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৭ টায় মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে নিজ বাড়ি (অনাইর বাড়ি) প্রাঙ্গণে জানাযা নামায শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মো. সাহাব উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও যুদ্ধকালীন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার খোরশেদ আলম (যুদ্ধাহত), জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার একেএম সরোয়ার কামাল দুলু, মিরসরাই থানা কমান্ডার কবির আহমদ, ডেপুটি কমান্ডার আবুল হাশিম, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু প্রমুখ। শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...