শনিবার, ৩০ মে ২০২৬

চাচার ধর্ষণে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ভাতিজি

প্রকাশিত :

spot_img

 

বরিশালের উজিরপুরে চাচাতো চাচার ধর্ষণে পঞ্চম শ্রেণির শিশু শিক্ষার্থী ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতোমধ্যে উপজেলা জুড়ে আলোড়ন দেখা দিয়েছে।

শিশুটির পরিবারের দাবি, একই বাড়ির দূরসম্পর্কের চাচা ভয়ভীতি আর নানা প্রলোভন দেখিয়ে ওই শিশু শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। তবে লোকলজ্জার ভয়ে বিষয়টি তারা থানা পুলিশ পর্যন্ত না গড়িয়ে নিজেরা মীমাংসা করেছে বলে জানায়।

তবে এলাকাবাসী বলছে, এমন ঘটনার উপযুক্ত বিচার হোক। সঠিকভাবে তদন্তপূর্বক এ ঘটনায় অভিযুক্তকে আইনের মাধ্যমে যেন কঠোর শাস্তি দেয়া হয়।

স্থানীয় ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামের করিম খানের ছেলে আমিনুল খানের (২২) বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি একই বাড়ির আমিনুল খানের চাচাতো ভাইয়ের মেয়ে। সম্প্রতি ওই শিশুর শারীরিক অবস্থা দেখে পরিবারের সন্দেহ হলে তার অন্তঃসত্ত্বা বিষয়টি ধরা পড়ে। এরপর ওই শিশু শিক্ষার্থী তার পরিবারসহ স্থানীয়দের কাছে পুরো ঘটনা জানায়।

ভুক্তভোগী শিশুর মা বলেন,‘অভিযুক্ত আমিনুল সম্পর্কে তার চাচাতো দেবর। তাই থানায় মামলা না দিয়ে বিষয়টি উভয় পরিবার নিজেদের মধ্যে মীমাংসা করেছে’।

তবে কী মীমাংসা হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি।

এদিকে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউল আহসান ঘটনা সম্পর্কে বলেন, এ ধরনের কোনো ঘটনার অভিযোগ এখনো পাইনি। ওই শিশুর পরিবার থেকে অভিযোগ দেয়া হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...