বুধবার, ৬ মে ২০২৬

চার হিজড়াকে কারাগারে প্রেরণ : চাঁদার দাবিতে হামলা

প্রকাশিত :

spot_img

চার হিজড়াকে কারাগারে প্রেরণ
চাঁদার দাবিতে হামলা

চাঁদার দাবিতে হিজড়াদের হামলার ঘটনায় নগরীর আকবরশাহ থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে এ হামলার ঘটনায় রিলায়েন্স ড্রেসেজ লিমিটেড নামে এক প্রতিষ্ঠানের জিএম মোহাম্মদ শাহজাহানের উপর এ হামলার ঘটনা ঘটে। গত বুধবার বিশ্বকলোনীস্থ কে ব্লক এলাকায় বেলা সাড়ে ১১টায় ঘটা এ ঘটনায় গ্রেপ্তার চার হিজড়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানালেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন। ঘটনার বিবরণে জানা গেছে, নন্দিনী হিজরার নেতৃত্বে চারজন উল্লেখিত প্রতিষ্ঠানে ঢুকে ১০ হাজার টাকা দাবি করে। জিএম এর কাছে দাবি করা এ টাকা দিতে তিনি অস্বীকার করলে চারজনে মিলে তার গলাটিপে ধরে। এরপর তার কাছ থেকে ৩ হাজার টাকা জোর করে ছিনিয়ে নেয়া হয়। এসময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ আসে। এসেই চার হিজরাকে গ্রেপ্তার করে নিয়ে যায় থানায়। এরপর ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা গোফরান উদ্দিন বাদী হয়ে আকবরশাহ থানায় দ্রুতবিচার আইনে মামলা দায়ের করেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, এ ধরনের একটি ঘটনায় থানায় চার হিজড়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে বিচারকের আদেশে তারা কারাগারে যান।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাই হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে বিএনপির প্রার্থীর শ্রদ্ধা জ্ঞাপন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই উপজেলায় ৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ১১টায়...

‘গ্রামীণ জনপদের মুখপাত্র চলমান মিরসরাই’

মিরসরাই প্রতিনিধি ‘চলমান মিরসরাই গ্রামীণ জনপদের মুখপাত্র। উপজেলা থেকে ধারাবাহিক ভাবে একটি পত্রিকা ২০ বছর...

মিরসরাইয়ে শহীদ মুজাহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে শহীদ মুজাহিদ স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন হয়েছে। বুধবার ( ২৫ ডিসেম্বর)...