রবিবার, ২৬ জুলাই ২০২৬

চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন মিরসরাই প্রেসক্লাবে সংবর্ধিত

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি
শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এনায়েত হোসেন নয়নকে সংবর্ধনা দিয়েছে মিরসরাই প্রেসক্লাব। সোমবার (২২ ফেব্রুয়ারি) প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, কবি ও কথা সাহিত্যিক কাইয়ুম নিজামী।
মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, বিশেষ অতিথি মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর।
কবি ও কথা সাহিত্যিক কাইয়ুম নিজামী বলেন, উপজেলার জনপ্রতিনিধিদের মধ্যে এনায়েত হোসেন নয়ন দৃশ্যমান অনেক কাজ করেছেন। যার স্বীকৃতিস্বরূপ স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করে সম্মানীত করেছে। জনগণের প্রতি দায়িত্বশীল হওয়ার জন্য জনপ্রতিনিধিদের এভাবে কাজ করে যাওয়া উচিত। মিরসরাই প্রেসক্লাব একজন গুণী চেয়ারম্যানকে সংবর্ধিত করে যথার্থ মূল্যায়ন করেছে।
এসময় মিরসরাই পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নুরুল আবছার সেলিম, প্রেসক্লাবের সহ-সভাপতি বিপুল দাশ, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, রাজ ুকুমার দে, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, প্রচার সম্পাদক আজিজ আজহার, সাংস্কৃতিক সম্পাদক বাবলু দে, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, প্রকাশনা সম্পাদক সৈয়দ আজমল হোসেন, সহ দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন,সদস্য সাফায়েত মেহেদী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল, ছাত্র নেতা রবিউল হোসেন পারভেজ, তারেক আহমেদ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সমীক্ষায় এনায়েত হোসেন নয়ন উপজেলায় পরপর তিনবার শ্রেষ্ঠও সম্প্রতি চট্টগ্রাম জেলার চেয়ারম্যানদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...