বুধবার, ৬ মে ২০২৬

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ছাত্রদল নেতা!

প্রকাশিত :

spot_img


অনলাইন ডেস্ক

সম্প্রতি ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে একজন ছাত্রদল নেতা স্থান পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি ছাত্রলীগের কমিটিতে উপ-স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান রোকন। রোকনুজ্জামান রোকন ছাত্রদল মহানগর পশ্চিমের সহ নাট্য বিষয়ক সম্পাদক। যদিও সেখানের তার নাম কামরুজ্জামান রোকন৷

এ বিষয়ে রোকন সাংবাদিকের সঙ্গে আলাপকালে প্রথমে ছাত্রদলের পদে থাকার বিষয়টি অস্বীকার করেন।

পরে কমিটিতে তার নাম থাকার প্রমাণ দেখালে তিনি বলেন, আমি ছাত্রদলের পদে আছি সে কথা গোলাম রাব্বানী ভাই জানে। তিনি জেনে শুনেই আমাকে পদ দিয়েছেন। আপনি পারলে কিছু করেন।

এ বিষয়ে মাহানগর পশ্চিম ছাত্রদলের এক নেতা নাম প্রকাশ না করার সত্ত্বে গণমাধ্যমকে বলেন, রোকন ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের একজন পদধারী নেতা। তাকে ছাত্রলীগ পদ দিয়েছে। তবে সে এখনও ছাত্রদলের কমিটিতে বহাল রয়েছে।

এ বিষয়ে জানতে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ব্যক্তিগত মোবাইলে কয়েকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ১৩ মে ঘোষিত ছাত্রলীগের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে অনেক বিতর্কিতদের স্থান দেওয়ার অভিযোগ ওঠেছে। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলন করে ১৭ জনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...