বুধবার, ৬ মে ২০২৬

তারেক রহমানের সাথে ছাত্রদলের বৈঠক, দ্রুত নতুন কমিটি গঠনের আশ্বাস

প্রকাশিত :

spot_img


নিজস্ব প্রতিনিধি

নতুন কমিটি গঠনের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কমিটির নেতাদের সাথে লন্ডন থেকে স্কাইপে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেল ৩টা থেকে ইফতারের আগমুহুর্ত পর্যন্ত গুলশানে দলের চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদল নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে ছাত্রদলের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরমধ্যে বক্তব্য রাখেন সাত থেকে আটজন।

এছাড়া সার্চ কমিটির সদস্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন। তার মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু বক্তব্য রাখেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রদলের এমন কয়েকজন সিনিয়র নেতা জানান, তারা সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে দ্রুততম সময়ের মধ্যে ছাত্রদলের নতুন কমিটি দেয়ার লক্ষ্যে তারেক রহমানের কাছে কয়েকটি প্রস্তাব দিয়েছেন। এসব প্রস্তাবের মধ্যে- বয়সের সুনির্দিষ্ট সীমারেখা না রেখে ছাত্রদলের কমিটি গঠনের চিরাচরিত ঐতিহ্যকে অনুসরণ করে একটি ধারাবাহিক কমিটি আগামী ১ জানুয়ারি পর্যন্ত গঠন করা। পরবর্তীতে স্বল্প মেয়াদি একটি ধারাবাহিক কমিটি গঠন করা। বর্তমান কেন্দ্রীয় কমিটির সাথে বিশ্ববিদ্যালয়, মহানগর ও কলেজসমূহের সমন্বয়ে কমিটি গঠিত করা।

বৈঠক সূত্র জানায়, তারেক রহমান ছাত্রদলের নতুন কমিটি গঠনের বিষয়ে ছাত্রনেতা এবং সার্চ কমিটির সদস্যদের কাছ থেকে মতামত নিয়েছেন। তিনি নিজেও বেশকিছু নির্দেশনা যুক্তি সহকারে বুঝিয়ে দিয়েছেন। তারেক রহমান ছাত্রদলের নেতৃবৃন্দ ও সার্চ কমিটির বক্তব্য মনযোগ দিয়ে শুনেন এবং দ্রুততম সময়ের মধ্যেই নতুন কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন। বিশেষ করে ছাত্রদল নেতারা যেসব প্রস্তাব তুলে ধরেছে সেগুলো বিবেচনায় নিয়ে সবমিলিয়ে ছাত্রদলের একটা গ্রহণযোগ্য কমিটি উপহার দিবেন তিনি।

জানা যায়, ছাত্রদলের নতুন কমিটি গঠনে বয়স নির্ধারণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ছাত্রদলের সর্বশেষ কমিটি হয় ২০১৪ সালের ১৪ অক্টোবর। মেয়াদোত্তীর্ণ হলেও এখনো নতুন কমিটি গঠন হয়নি। এ নিয়ে প্রতিনিয়ত জটিলতা তৈরি হচ্ছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...