শনিবার, ২৫ জুলাই ২০২৬

‘জঙ্গীবাদ-মাদকের বিরুদ্ধে ছাত্রলীগকে সোচ্চার হতে হবে’

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অনেক ইতিহাস, ঐতিহ্য রয়েছে। ছাত্রলীগ একটি সুশৃংখল সংগঠন। মাদকাসক্ত, চাঁদাবাজ, টেন্ডারবাজ কাউকে ছাত্রলীগের পদ দেয়া হবে না। মেধাবী ছাত্র ও দক্ষ সংগঠনকরা এই সংগঠনের পদে আসবেন। সকলকে জঙ্গীবাদ, মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, অপপ্রচার রুখে দাঁড়াতে হবে। আমার ভয় হচ্ছে দেশ যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, একটি চক্র যুব সমাজকে মেধাশূন্য করতে ইয়াবা, ফেনসিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য ছড়িয়ে দিচ্ছে। আমাদের এগুলো থেকে দুরে থাকতে হবে।’

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে ১১ নং মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আইটি বিশেষজ্ঞ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আজ থেকে ১৫-২০ বছর আগে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ অনেক নির্যাতিত হয়েছে বিএনপির জামায়াতের সরকারের আমলে। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ৫ বছরে মিরসরাইয়ে ২৯টি লাশ পড়েছে। আগামীতে তারা ক্ষমতায় আসলে আবরো এমন চিত্র দেখা যাবে। তাই ছাত্রলীগের সকল ভাইকে এই অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে হবে।’

ওইদিন বিকেল ৩ টায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শামীম চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবু নছর রিপন, শাখাওয়াত বাবুর যৌথ সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।
বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, সদস্য ফেরদৌস হোসেন আরিফ, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি কাউছার রায়হান, ছাত্র বৃত্তি বিষয়ক উপ-সম্পাদক ফৌজিয়া নিজামী তামান্না, ৬ নং ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, ১৬ নং সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল গনি, হাজ¦ী বেলাল উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক সোহেল, আজাদ রুবেল, জাফর ইকবাল নাহিদ, মোঃ আরিফুর রহমান, মিঠুন শর্মা প্রমুখ।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ বলেন, সম্মেলনের প্রথম অধিবেশন অত্যন্ত ঝাঁকঝমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ২য় অধিবেশনে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩৬ জন তাদের বায়োডাটা জমা দিয়েছেন। তার মধ্যে যাচাই-বাচাই করে সভাপতি, সম্পাদক নির্বাচিত করা হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...