বুধবার, ৬ মে ২০২৬

জাসাসের নতুন সভাপতি মামুন, সম্পাদক হেলাল

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ড. মামুন আহমেদকে সভাপতি এবং হেলাল খানকে সাধারণ সম্পাদক করে ১৮৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাসাসের ১৮৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুমোদন করেছেন। কমিটিতে উপদেষ্টা হিসেবে ২৩ জনকে মনোনীত করা হয়েছে। কমিটির মেয়াদ দেয়া হয়েছে ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত। কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন অভিনেতা বাবুল আহমেদ।

সহসভাপতি হয়েছেন মনিরুজ্জামান মনির, ছড়াকার আবু সালেহ, আনিসুল ইসলাম সানি, ইথুন বাবু, সালাউদ্দিন মোল্লা, মোহাম্মদ আহসান উল্লাহ চৌধুরী, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর শিকদার, জাহাঙ্গীর আলম রিপন, লিয়াকত আলী, শাহরিয়ার ইসলাম শায়লা, হাসান চৌধুরী, জাহেদুল আলম হিটো, মীর সানাউল হক, শায়রুল কবির খান, আবু সাঈদ খান, শামসুল আলম, ড. রিজিয়া জোবেদ, শামসুদ্দিন দিদার, এসএম মনিরুল ইসলাম, শরীফ মাহমুদুল হক সঞ্চয় ও কেএম খালেকুজ্জামান জুয়েলসহ ৪০ জন।

এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাকির হোসেন রোকন।

গত ২০১৭ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. মামুন আহমেদকে সভাপতি ও চলচ্চিত্র অভিনেতা হেলাল খানকে সাধারণ সম্পাদক করে জাসাসের ৩০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার মাত্র দুই মাস আগে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...