সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জিলহজের দশ দিনে রয়েছে বরকতপূর্ণ আমল

প্রকাশিত :

spot_img

 

সক্ষম প্রত্যেক নর-নারীর ওপর ঈদুল আজহায় পশু কোরবানি করা ওয়াজিব। এ কোরবানি ঈদুল আজহার পরে আরো দুই দিন পর্যন্ত জায়েজ আছে। জিলহজ মাসের প্রথম ১০ দিনে উম্মতে মুহাম্মদির জন্য অনেকগুলো আমল বরকতপূর্ণ করা হয়েছে। হজরত ইবরাহিম আ:-এর সময় থেকে এসব আমল জারি রয়েছে। রাসূলুল্লাহ সা: সাহাবিদের এসব আমল করতে উৎসাহিত করেছেন।

হজরত জায়েদ ইবনে আরকাম (রা:) থেকে বর্ণিত এক হাদিসে জানা যায়, রাসূলুল্লাহ সা:-এর কাছে সাহাবারা বললেন, ‘হে আল্লাহর রাসূল সা:! এ কোরবানি কী?’ উত্তরে তিনি বললেন, ‘তোমাদের পিতা ইবরাহিম আ:-এর সুন্নত।’ সাহাবিরা বললেন, ‘ হে আল্লাহর রাসূল! তাতে আমাদের জন্য কী সওয়াব রয়েছে?’ উত্তরে তিনি বললেন, ‘কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি সওয়াব রয়েছে।’ তারা আবারো প্রশ্ন করলেন, ‘হে আল্লাহর রাসূল সা:! ভেড়ার লোমের কী হুকুম? (এটা তো গণনা করা সম্ভব নয়)’, তিনি বললেন, ‘ভেড়ার প্রতিটি পশমের বিনিময়েও একটি সওয়াব রয়েছে’ (ইবনে মাজাহ : ২২৬)। হজরত আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সা: বলেন, ‘যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে’ (ইবনে মাজাহ : ২২৬)।

এমন তাগিদ থাকা সত্ত্বেও সমাজে অনেককে দেখা যায়, সামর্থ্যবান হয়েও তারা কোরবানি করেন না। আধুনিককালে কোরবানিকে একশ্রেণীর লোক ‘পশুহত্যা’ বলেও উল্লেখ করতে কুণ্ঠিত হন না। তারা ইসলামের সাম্য-উদারতা ও মানুষের জন্য ত্যাগের বিষয়টি বেমালুম ভুলে যান। মহান আল্লাহ যুগে যুগে মানবজাতিকে পরিশুদ্ধ করতে তাঁর মনোনীত নবী-রাসূলদের মাধ্যমে বিভিন্ন আদেশ এবং নির্দেশ প্রদান করেছেন। মানুষকে পরীক্ষা করেছেন বিপদ, ক্ষুধা ও জরাসহ নানাবিধ মুসিবত দিয়ে। এ পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী-রাসূলরাও। হজরত ইবরাহিম আ:কেও আল্লাহতায়ালা স্বপ্নের মাধ্যমে হজরত ইসমাইল আ:কে কোরবানি করার নির্দেশ দেন। এটি ছিলো আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা। হজরত ইবরাহিম আ: সে পরীক্ষায় উত্তীর্ণ হন। আল্লাহর নির্দেশের প্রতি দ্বিধাহীন আনুগত্য ও ভালোবাসা প্রকাশের সেই মহিমান্বিত ত্যাগ স্মরণ করেই আজো কোরবানির বিধান চালু রয়েছে, যা আমাদের জন্য ইবাদত হিসেবে আল্লাহ কবুল করেছেন। সত্য ও ন্যায়ের পথের এ বিধান চালু থাকবে সৃষ্টির শেষ দিবস পর্যন্ত।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি

  নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার...

মিরসরাইয়ে মাওলানা মোহাম্মদ ছেরাজুল ইসলাম (রহঃ) এর জীবনী নিয়ে আলোচনা

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাইয়ের মিঠানালা সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, হাজার হাজার আলেমের ওস্তাদ,...

এক মসজিদে ৫০ বছর খতমে তারাবির ইমামতি করছেন হাফেজ মাহফুজ

  যেকোনো পেশা বা কাজে অর্ধশত বৎসর অতিক্রান্ত করা বিশেষ কিছু! এ মহেন্দ্রক্ষণকে উদযাপন করা...