মিরসরাই প্রতিনিধি :::
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুর মায়ের কবর জিয়ারত করেছেন। বুধবার (২৮ জুলাই) বেলা ১২টায় কবর জিয়ারত শেষে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, সাবেক সদস্য আরিফ হোসেন, শাহাদাত হোসেন নিলয়, মোঃ মিরাজ ও আশরাফুল আলমসহ করেরহাট ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৫ জুলাই রবিবার করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিরসরাই পৌরসভার কাউন্সিলর ও মিরসরাই মহিলা আওয়ামী লীগের সভাপতি রিজিয়া বেগম (৫৫)। তিনি চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুর মা।



