সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জোরারগঞ্জে প্রবাসীর স্ত্রী কাছে চাঁদা দাবির অভিযোগে একজন গ্রেফতার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবির অভিযোগ একজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী প্রবাসী আব্দুল কাদের খোকার স্ত্রী বাদি হয়ে জোরারগঞ্জ থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার (২১ জুন) রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি হারুনর রশীদ (৪৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হারুন জোরারগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড নন্দনপুর এলাকার জাগির হোসেন সওদাগর বাড়ির মো. রুহুল আমিনের পুত্র । এছাড়া তার অপর দুই সন্তান মো. ফারুক হোসাইন (৪০) ও মো. আনিসুর রহমান আনিস (৪০) কে আসামি করা হয়েছে।
মামলার বাদি একই এলাকার প্রবাসী আব্দুল কাদের খোকার স্ত্রী সুরমা আক্তার সুুমি তিনি বলেন, গত ৯ মাস পূর্বে আমার ঘরের কাজ শুরু করি। কাজ শুরুর পর থেকে হারুন অর রশীদের নেতৃত্বে¡ তার অপর দুই ভাই সহ এসে আমার কাছে চাঁদা দাবি করে। এছাড়াও তারা আমাকে বলে আপনাদের ঘরের ইট, বালু , সিমেন্ট ও মিস্ত্রি সহ যাবতীয় সব কিছু আমাদের মাধ্যমে হবে। আমরা যদি কোন মালামাল না দিতে পারি তাহলে মালামাল আনার আগে আমাদের টাকা দিতে হবে। এই পর্যন্ত আমি তাদেরকে ২ লক্ষ টাকার চাঁদা দিয়েছি।
তিনি আরও বলেন, হারুন বিভিন্ন সময় আমাকে হুমকি দিয়েছে, যদি তাদের বিরুদ্ধে থানায় মামলা করি তাহলে জেল থেকে এসে আরও ভয়ানক রূপে পরিণত হয়ে আমাদের ক্ষতি করবে এই ভয়ে প্রথম থেকে আইনের আশ্রয় নেয়নি। এবং সে আরও বলে ওসি আসার আগে আমাকে ফোন দিয়ে আসবে। সুুমি আরও বলেন, আমার স্বামী প্রবাসে থাকে। আমি আমার ২ ছেলে ও ১ মেয়ে কে নিয়ে সবসময় ভয়ের মধ্যে থাকি। এছাড়া সবসময় ঘরের দরজা বন্ধ করে রাখি।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন বলেন, হারুন নামে একজনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা থাকায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...