বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে র‌্যাবের অভিযানে ৩ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন সহ ৩ অস্ত্রাধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১১ টায় মিরসরাই পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রাতে তাদের মিরসরাই থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতাকৃতরা হলো, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর এলাকার নুরুল ইসলামের পুত্র মো. রিয়াজ উদ্দিন (৩০), মিরসরাই পৌরসভার মধ্যম মঘাদিয়া এলাকার খোরশেদ আলমের পুত্র আব্দুল কাদের (২৯) ও কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বড়কন্তা এলাকার মো. আবুল হাসেমের পুত্র মো. রবিউল হোসেন (৩০)।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার জানান, গ্রেফতারকৃত ৩ আসামী উদ্ধারকৃত অস্ত্রটি দিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। এছাড়াও বিগত ইউপি নির্বাচনে এলাকায় আধিপত্য বিস্তারসহ প্রতিপক্ষকে ভয় দেখানো ও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও নিরাপত্তা নিশ্চিতকল্পে ব্যবহার করতো। গ্রেফতার তিন আসামী ও উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মঙ্গলবার রাতে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ লাল ঘোষ বলেন, এই ঘটনায় র‌্যাব-৭ মঙ্গলবার রাতে বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেছেন। গ্রেফতার তিন আসামীকে বুধবার (২৭ জুলাই) দুপুরে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...