শনিবার, ২৫ জুলাই ২০২৬

জোরারগঞ্জে সংবর্ধিত হলেন মানারাত চৌধুরী বাবু

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় জোরারগঞ্জে সংবর্ধিত হন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানারাত আহাম্মদ চৌধুরী বাবু।

২৮ জুন রবিবার বিকেলে জোরারগঞ্জ বাজারের আল-মদিনার মার্কেট পাশ্ববর্তী ভি আই পি পয়েন্টে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন জোরারগঞ্জ ভি আই পি স্পোর্টিং ক্লাব।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন রিয়াজ এবং সংবর্ধিত অতিথি মানারাত চৌধুরী বাবু।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা এবং মিরসরাই সমিতি ওমানের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি,যুবলীগ নেতা কাজী আরিফ,৪নং ওর্য়াড আওয়ামী লীগ নেতা একরামুল হক,৫নং ওর্য়াড আওয়ামী লীগ নেতা কামরুল,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ আরিফ,সহ-সম্পাদক জাবেদ হাসান,যুবলীগ নেতা আজাদ,জামসেদ,টুটুল,নিখিল,ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শামীম ওছমান, যুগ্ন-সম্পাদক সেফায়েত হোসেন সেফা,সাংগঠনিক সম্পাদক হাসান হৃদয়,প্রচার সম্পাদক দূর্জয় চক্রবর্তী,সম্পাদকীয় মন্ডলির সদস্য তানভীর,নাজমুল বাবু,অনয়,প্রান্ত,রায়হান,হিমেল,তাহসিন,রাজু,ইমতিয়াজ সহ অন্যান্য ছাত্রলীগ এবং যুবলীগ নেতৃবৃন্দ।

এসময় যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন,চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের রাজনীতিতে মানারাত বাবু নামটি সবসময় স্মরণীয় হয়ে থাকবে।তৃণমূল থেকে যেভাবে ছাত্রলীগকে সক্রিয় করেছে জেলা পর্যন্ত সে ধারাবাহিকতা আওয়ামী রাজনীতিতে ও অব্যাহত রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন।

সংবর্ধিত অতিথি মানারাত চৌধুরী বাবু বলেন,ছাত্রলীগ আমার প্রাণ।ছাত্রলীগ থেকে আমি আওয়ামী লীগে এসেছি।আমি সবসময় ছাত্রলীগের পাশে ছিলাম এবং ভবিষ্যতে ও থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...