মিরসরাই প্রতিনিধি
জোরারগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ সহ মিরসরাই বাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মকবুল আহম্মদ কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম মাষ্টার।
এক বিবৃতিতে রেজাউল করিম মাষ্টার বলেন, মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন।
তিনি বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণের হার প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমার জোরারগঞ্জ ইউনিয়ন সহ মিরসরাই উপজেলায় করোনা পজেটিভ অনেক বেড়েছে। তাই আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু কাল বুধবার আমাদের মুসলমানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা নামাজ শেষে কোরবানী দেয়া হবে, তাই সরকারি নির্দেশ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন আর কোন প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হবেন না নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন। নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে তওবা করুন।

তিনি আরো বলেন, এবারও আমরা এক সংকটময় সময়ে ঈদুল আজহা উদযাপন করছি। করোনাভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। আমাদের সরকার এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমিও সামর্থ্য অনুযায়ী আমাদের অভিবাবক, সাবেক সফল মন্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নির্দেশে ও মিরসরাই এর আগামীর কান্ডারী আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল ভাইয়ের পরামর্শ অনুযায়ী জোরারগঞ্জ ইউনিয়নের অসহায়, দরিদ্র খেটে খাওয়া, কর্মহীন মানুষের পাশে ছিলাম, রয়েছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশা আল্লাহ।



