শনিবার, ২৫ জুলাই ২০২৬

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উদ্যোগে পরিবহন চালকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পরিবহন চালকদের নিয়ে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) দুপুরে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে মহাসড়কে পরিবহন চালক ও হেলপারদের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়।
ওইদিন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) সোহেল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ চট্টগ্রামের সার্কেল নাসিম খান।
এইসময় জোরারগঞ্জ হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মোজাম্মেল হক, সার্জেন্ট মামুন মিয়া ও এসআই দেলোয়ার হোসেন সহ থানায় কর্মরত বিভিন্ন পুলিশ সদস্য, মহাসড়কে চলাচলরত পরিবহন চালক ও হেলপাররা উপস্থিত ছিলেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের টিম পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ওভারটেকিং, যাত্রী সেবার মান উন্নয়নসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন চালকদের সাথে।
হাইওয়ে পুলিশ চট্টগ্রামের সার্কেল নাসিম খান জানান, দূর্ঘটনা রোধে চালকদের নিয়ে মহাসড়কের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মূলত চালক এবং হেলপারদের সচেতন করতে এই আয়োজন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...