রবিবার, ২৬ জুলাই ২০২৬

টিকা গ্রহণকারীদের জন্য আওয়ামীলীগ নেতা কামরুলের ব্যতিক্রমী আয়োজন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মিরসরাইয়ের ১৬ ইউনিয়নে টিকা গ্রহণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। তবে টিকা গ্রহণকারীদের জন্য ব্যতিক্রমী আয়োজন করেছেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ কামরুল হোসেন। মঙ্গলবার ( ২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্র করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ে টিকাগ্রহণ করতে আসা ১৫০০ মানুষের জন্য নাস্তার ব্যবস্থা করেছেন। নাস্তা পেয়ে খুশি টিকা গ্রহণ করতে আসা জনসাধারণ। অনেকে কামরুলের এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেছেন। আগত প্রতিজনকে একটি করে জুস ও কেক দেয়া দেয়া হয়েছে। ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ কর্মসূচি বাস্তবায়ন করেছেন। এসময় উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কামরুল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে করোনা প্রতিরোধে টিকা গ্রহণ করতে দুর-দুরান্ত থেকে মা-বোনেরা ছুটে এসেছেন। তীব্র গরমের মধ্যে অনেক হাঁফিয়ে উঠেন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে উনাদের জন্য পানীয় ও নাস্তার ব্যবস্থা করেছি। তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন ধরে আমার প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে ও মিরসরাই’র আগামীর কান্ডারী মাহবুব রহমান রুহেল ভাইয়ের পরামর্শে রাজনীতির পাশাপাশি সমাজকর্ম করে যাচ্ছি। ভবিষ্যতেও আমি সাধারণ মানুষের পাশে থাকতে চাই।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...