সোমবার, ৩১ আগস্ট ২০২৬

ডিপোর ধ্বংসস্তূপে মিললো আরও একজনের হাড়গোড়

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে একজনের পুড়ে যাওয়া হাড়গোড় উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুন) দুপুর আড়াইটায় মরদেহের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৯ জনে।

সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এস আই) আশরাফ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১২ জুন) বিস্ফোরণে দগ্ধ নুরুল কাদেরের (২২) মৃত্যু হয়। ওইদিন দুপুর ১টা ৫৭ মিনিটে চট্টগ্রাম নগরীর পার্ক ভিউ হাসপাতালে মারা যান তিনি।

ওইদিন ভোরে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফায়ার সার্ভিসের সদস্য গাউসুল আজম।

গত ৪ জুন (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। রাত ১০টার পর আগুনের খবর ছড়িয়ে পড়ে। ১২টার পর থেকে আসতে থাকে মৃত্যু খবর। সময় যত গড়াতে থাকে, মৃতের সংখ্যাও তত বাড়তে থাকে।

এ দুর্ঘটনায় সবশেষ ৪৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৯ জনের মধ্যে ২৯ জনের পরিচয় শনাক্ত হয়েছে। ২৭ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিপোতে অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে এখনো ৯৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল, আগ্রাবাদ মা-শিশু হাসপাতাল, পার্কভিউ হসপিটালসহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও রয়েছেন অনেকে।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...