দুর্ঘটনার কবলে সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনঃ দোয়া কামনা

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ন, ২৫ ফেব্রুয়ারি, ২০২১

 

মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন ঢাকা যাওয়ার পথে মারাত্মক দূর্ঘটনার শিকার হয়েছেন। কুমিল্লা চৌদ্দগ্রাম এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পিছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে নুরুল আমিনের ব্যক্তিগত গাড়ী দুমড়ে মুচড়ে যায়। মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন জানান, নুরুল আমিন চেয়ারম্যান গাড়ি দুর্ঘটনার পর কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে অন্য একটি গাড়ীতে ঢাকা গিয়ে সাংগঠনিক কাজ সেরে বর্তমানে বাসায় অবস্থান করছেন। তিনি শারীরিক ভাবে সুস্থ আছেন।