শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

দুর্নীতির সূচকে বাংলাদেশের ‘বিব্রতকর’ অবনতি

প্রকাশিত :

spot_img

দুর্নীতির সূচকে বাংলাদেশের ‘বিব্রতকর’ অবনতি

বিবিসি

দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে, বিশ্বজুড়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ এবার আরো খারাপ অবস্থানে গেছে।

আজ মঙ্গলবার ঢাকায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, ২০১৮ সালে দুর্নীতির সূচকে বাংলাদেশের ফলাফল ১৮০টি দেশের মধ্যে ১৪৯তম অবস্থানে। অথচ ২০১৭ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৩তম।

বাংলাদেশের স্কোর ১০০’র মধ্যে ২৬, যেটি ২০১৭ সালের চেয়ে দুই পয়েন্ট কম। অর্থাৎ শতকরা হারে বাংলাদেশের দুই পয়েন্ট অবনতি হয়েছে।

বাংলাদেশের এই অবস্থানকে ‘বিব্রতকর’ বলে বর্ণনা করেন মি. ইফতেখারুজ্জামান।

২০১৬ সালে নভেম্বর মাস থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসের তথ্য সংগ্রহ করা হয়েছে এ জরিপের জন্য।

এ সূচক যেসব বিষয়ের উপর ভিত্তি করে পরিচালিত হয় সেগুলোর কয়েকটি হচ্ছে – ঘুষ লেনদেন, সরকারি ব্যবস্থাকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা, সরকারি সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার এবং স্বজনপ্রীতি।

মি. ইফতেখারুজ্জামান বলেন, এ সূচকটি তৈরি করা হয় তিনটি আন্তর্জাতিক জরিপের উপর ভিত্তি করে।

বার্লিনভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ১৯৯৫ সাল থেকে দুর্নীতির ধারণাসূচক প্রকাশ করছে।

এ সূচকে বাংলাদেশকে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয় ২০০১ সালে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি গুজব- ডা. মারুফ রায়হান খান

ডেস্ক রিপোর্ট বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ...

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর...

শোকাহত বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক...