সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দেশে করোনা আক্রান্ত বেড়ে ১৬,৬৬০, মোট মৃত্যু ২৫০

প্রকাশিত :

spot_img

 

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯৬৯ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাণঘাতী এ ভাইরাসে মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৬ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে। আরো ১১ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৬ হাজার ৮৪৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৬ হাজার ৭৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নতুন করে মারা যাওয়া ১১ জনের মধ্যে সাতজন পুরুষ এবং চারজন নারী বলে জানান নাসিমা সুলতানা। ঢাকার পাঁচজন, নারায়ণগঞ্জ ও নরসিংদীর একজন করে এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে দুজন করে মারা গেছেন।

এছাড়া নতুন করে ২৪ ঘণ্টায় আরো ২৪৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হওয়ায় মোট ৩ হাজার ১৪৭ জন সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।

ভারত ও বাংলাদেশের কোভিড-১৯ পরিস্থিতির তারতম্য
এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ও ভারতে প্রায় একই সময়ে কোভিড-১৯ ধরা পড়েছে। ভারতে আজকের তারিখ পর্যন্ত প্রায় ৭১ হাজার লোকের কোভিড-১৯ ধরা পড়েছে। বাংলাদেশে প্রায় ১৬ হাজার শনাক্ত হয়েছে।

ভারতে সুস্থ হয়ে উঠেছেন ২২ হাজার পাঁচ শ’ লোক। বাংলাদেশে ২ হাজার ছাড়িয়েছে সুস্থতার সংখ্যা।

ভারতে এখন পর্যন্ত ১৭ লাখ ৬০ হাজার মানুষের টেস্ট করা হয়েছে। বাংলাদেশে টেস্ট করা হয়েছে ১ লাখ ৩০ হাজারের মতো।

ভারতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২২৯৪ জন লোক মারা গেছেন। বাংলাদেশে মারা গেছেন ২৩৯ জন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...