শনিবার, ১৮ জুলাই ২০২৬

নতুন করে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

প্রকাশিত :

spot_img

আজ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট বা আইইডিসিআর এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে।

এ নিয়ে এ পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট ৪৪ জন শনাক্ত হলেন।

আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, নতুন শনাক্তরা সবাই পুরুষ এবং এদের একজনের অন্যান্য রোগ রয়েছে।

ওই পাঁচজনের মধ্যে একজন বিদেশ থেকে এসেছিলেন, তিনজন বিদেশ থেকে আগতদের সংস্পর্শে এসেছিলেন আর বাকি একজনের ব্যাপারে বিস্তারিত অনুসন্ধান চলছে বলে তিনি জানান।

নতুন রোগীদের মধ্যে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন এবং একজন ষাটোর্ধ্ব

তিনি বলেন, এর আগে আক্রান্তদের মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন।

গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এরপর ১৮ই মার্চ প্রথম ব্যক্তির মৃত্যুর কথা জানায় আইইডিসিআর।

বুধবার প্রথম সংস্থাটি জানায় যে ঢাকায় সীমিত আকারে কম্যুনিটি সংক্রমণ হচ্ছে বলে তারা সন্দেহ করছে।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এতোদিন শুধু বিদেশ থেকে যারা আসছিলেন তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছিল, তবে এখন থেকে তারা আরো বিস্তৃত উপায়ে নমুনা সংগ্রহ করা শুরু করবেন।

আইইডিসিআর ছাড়াও পরীক্ষা প্রসারিত করা হয়েছে বলছেন সেব্রিনা ফ্লোরা।

“একই পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে জনস্বাস্থ্য প্রতিষ্ঠান ও ঢাকা শিশু হাসপাতাল ও চট্টগ্রামের বিআইটিআইতে এই কার্যক্রম শুরু করা হচ্ছে খুব শীঘ্রই।”

মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর ছাড়া জেলা পর্যায়ে হটলাইন নম্বর দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক।

এর আগে বিদেশ থেকে এসেছেন এমন মানুষের সংস্পর্শে ছিলেন এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছিলেন এমন মানুষের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছিলেন বলে জানিয়েছেন।

এই পরীক্ষা পদ্ধতিতে অনেক সময় অপেক্ষা করতে হয়েছে, এখন সময় কমানোর লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

“আমাদের টিম হাসপাতালে গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে আসতো এখন হাসপাতাল নমুনা সংগ্রহ করে পাঠাবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...