রবিবার, ২৬ জুলাই ২০২৬

নতুন ভবনে দায়িত্ব নিলেন বারইয়ারহাট পৌরসভার মেয়র খোকন

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক

বারইয়ারহাট পৌরসভার দৃষ্টিনন্দন নতুন ভবন উদ্বোধন করলেন মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। পাশাপাশি আওয়ামী লীগের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম খোকনও একই সময় নিজের দায়িত্বভার গ্রহণ করেন।

বুধবার বেলা সাড়ে ১২টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ভবন উদ্বোধনের পর নতুন মেয়রকে দায়িত্বভার বুঝিয়ে দেন সদ্য বিদায়ী মেয়র নিজাম উদ্দিন।

এসময় মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের সদ্য বিদায়ি মেয়র নিজাম অনেক কাজ করেছে। নতুন মেয়র খোকন বেশ সাহসি ও উদ্যেমি। আশা করছি বারইয়ারহাট পৌরসভার সামগ্রিক উন্নয়নে মেয়র বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করবে।’

এদিকে দায়িত্ব গ্রহণের পর বারইয়ারহাট পৌরসভার নতুন মেয়র রেজাউল করিম খোকন বলেন, ‘ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মহোদয়ের মত নেতা আমাদের অভিভাবক হিসেবে আছেন। তাঁর সহযোগিতা নিয়ে আমার নির্বাচনী ইশতেহারে যা উল্লেখ আছে একটি একটি করে সবকটি উন্নয়ন কাজ সম্পন্ন করার চেষ্টা করবো।’

ওইদিন পৌরসভার ভবন উদ্বোধন ও নতুন মেয়রের দায়িত্বভারগ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, বারইয়ারহাট পৌরসভার সদ্য বিদায়ি মেয়র নিজাম উদ্দিন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার রেজাউল করিম প্রমুখ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...