মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নাট্যকার মঈন উদ্দিন আহমদ সেলিমকে মিরসরাই সাহিত্য পরিষদের সম্মাননা প্রদান

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

বাংলা সাহিত্যের নাটক শাখায় অসামান্য অবদানের জন্য বিশিষ্ট নাট্যকার মঈন উদ্দিন আহমদ সেলিমকে সম্মাননা প্রদান করে মিরসরাই সাহিত্য পরিষদ। শনিবার (১০ অক্টোবর) মিরসরাইয়স্থ জেলা পরিষদ পাবলিক লাইব্রেরীতে এ সংবর্ধনা অনুষ্ঠান ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। মিরসরাই সাহিত্য পরিষদের সহ-সম্পাদক আনোয়ারুল হক নিজামীর সঞ্চালনা ও পরিচালক সাইফুদ্দীন মীর শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জামশেদ আলম বলেন, নাট্যকার সেলিম মিরসরাইর গর্ব। নাটকে তার অবদান অনস্বীকার্য। এ সম্মাননা তার আরো আগে প্রাপ্য ছিলো। সংবর্ধিত ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাট্যকার মঈন উদ্দিন সেলিম। সভাপতির বক্তব্যে পরিচালক সাইফুদ্দীন মীর শাহীন বলেন, দীর্ঘকাল মিরসরাইয়ে শিল্প- সাহিত্য ও সংস্কৃতির বন্ধ্যাত্বে কেটেছে। আজকের এ সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সে বন্ধ্যাত্ব কাটিয়ে মিরসরাইতে শিল্প-সাহিত্য ও সংস্কৃতির বিকাশে মিরসরাই সাহিত্য পরিষদ সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। প্রতি মাসের দ্বিতীয় শনিবার পরিষদের সাহিত্য আসর অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমমনা সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক শাহ আলম, শিক্ষক সুভাষ সরকার, লেখক শাহাদাত হোসেন লিটন, ঐতিহাসিক ছুটি খাঁ মসজিদের খতিব মাওঃ নুরুল আলম তৌহিদী, কবি জাকারিয়া হাবীব, অধ্যাপক ও সাংবাদিক সাইফুল হক সিরাজী, শিক্ষক ও কবি গাজী এস এম নুরুল আহাদ, কবি বাহার মাসুক, কবি মজহারুল হক, লেখক ও সাংবাদিক আজমল হোসেন,
সাংবাদিক ও লেখক ইমাম হোসেন, এমরান হোসেন, সাহেজুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

সাংবাদিক রাশেদুল হাসানের কবিতার বই ‘থাকার জন্য সবাই আসে না’

মিরসরাই প্রতিনিধি অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে রাশেদুল হাসানের কবিতার বই ‘থাকার জন্য সবাই আসে...

মিরসরাইয়ে কবি কুটির সুরভীকুঞ্জে ভিত্তিপ্রস্থর স্থাপন

মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই পৌরসভার পূর্বগোভানিয়া গ্রামের কবি কুটির সুরভীকুঞ্জে ‘রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার’ এর...

ঢাকা ও চট্টগ্রামের বইমেলায় প্রকাশিত হলো মাহবুব পলাশ এর ‘কবির ছাইভস্ম’

মিরসরাই প্রতিনিধি এবারের কবিতার বই ‘কবির ছাইভন্ম’ নিয়ে কবি মাহবুব পলাশ বলেন ‘আমার বিশ্বাস এই...