রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নিজ গ্রামে শায়িত হলেন লেখক, গবেষক আহমেদ মমতাজ

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, লেখক, ইতিহাস গবেষক, বাংলা একাডেমীর সহকারি পরিচালক আহমদ মমতাজ। ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। তিনি রবিবার (৯ মে) ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। রবিবার এশার নামাজ শেষে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর জানাযায় লেখক, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আহমদ মমতাজ ১৯৬০ সালের ৩০ জুন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুল বারি ও মাতার নাম আমেনা খাতুন। শিক্ষা জীবনে তিনি আমজাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপ্তির পর পশ্চিম অলিনগর জুনিয়র হাই স্কুল ও করেরহাট কে.এম. হাই স্কুলে পড়াশোনা করেন। দক্ষিণ বল্লভপুর হাই স্কুল থেকে ১৯৭৬সালে এসএসি, বারইয়ারহাট কলেজ থেকে ১৯৭৮সালে এইচএসসি, চট্টগ্রাম কলেজ থেকে ১৯৮১সালে বি.এ (অনার্স) এবং চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে ১৯৮২ সালে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে এম. এ (পরিক্ষা অনুষ্ঠিত ১৯৮৪ সালে) পরিক্ষায় উত্তীর্ণ হন।
কর্মজীবন ও সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ড নিজ গ্রাম পশ্চিম অরিনগর এল.বি. হাই স্কুলে সৃষ্ট সংকটের প্রেক্ষিতে বেশ কিছু দিন অনায়ারী শিক্ষকতা করেন। সেপ্টেম্বর ১৯৮৫ সাল থেকে ১৯৮৬সালের নভেম্বর ব্যংকে কর্মকর্তা পদে যোগদান করে ১৯৯০ সলের ডিসেম্বর পর্যন্ত চাকরি করেন। ১৯৯২ সালে শুরু থেকে মুদ্রন ও প্রকাশনা শিল্পের সাথে জড়িত আছেন। তিনি ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি, মিরসরাই সমিতি, মিরসরাই ইউথ ফোরাম, চট্টগ্রামস্থ মিরসরাই এসোসিয়েশন ও চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
সাংবাদিকতা ও লেখালেখি ঃ চট্টগ্রাম কলেজের ছাত্র থাকাকালীন চট্টগ্রামের দৈনিক জমানা ও দৈনিক নয়াবাংলা পত্রিকায় লেখালেখি করেছেন। সে সময় চট্টগ্রাম কলেজ বাংলা সংসদ, সৈকত সাহিত্য পরিষদ, ইদানিং সাহিত্য পরিষদের সাথে জড়িত থেকে সাহিত্য বিষয়ক দেয়ালিকা ও স্বরণিকা প্রকাশের সাথে জড়িত ছিলেন। পরবতীতে ঢাকা থেকে প্রকাশিত একটি ইংরেজি দৈনিকে ১৯৯১ সালের এপ্রিল থেকে ১৯৯২ সালের সেপ্টেম্বর পর্যন্ত চাকরি করেন। একই সময় ঢাকা থেকে প্রকাশিত বহুল প্রচারিত সাপ্তাহিক দশদিশা পত্রিকায় বিভাগীয় ও নির্বাহী সম্পাদক হিসেবে ১৯৯৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০১ সাল থেকে দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের একজন নিয়মিত লেখক। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে প্রকাশিত বহুল প্রচারিত সাপ্তাহিক কলম পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি হিসাবে ২০০০ সাল থেকে নিয়মিত লিখছেন। এছাড়া তিনি দৈনিক আজকাল পত্রিকায় ফ্রিল্যান্স লেখক। সর্বশেষ তিনি বাংলা একাডেমীর সহকারি পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।
২০০৩ সালের শুরুতে এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ কর্তৃক ১০ খন্ডে প্রকাশিত বাংলা পিডিয়ার একজন নির্বাচিত লেখক ছিলেন তিনি।
গবেষনা: আহমদ মমতাজ ৮০ র দশকে চট্টগ্রামের ইতিহাসের বিভিন্ন তথ্য উপকরনাদি সংগ্রহ করতে শুরু করেন। ১৯৮০ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত মীরসরাই’র ইতিহাস নিয়ে ব্যাপক তথ্যানুসন্ধান চালিয়েছেন। মীরসরাই’র ইতিহাস সমাজ ও সংস্কৃতি তাঁর রচিত ও প্রকাশিত দ্বিতীয় গন্থ। ইতিপুর্বে তাঁর লেখা চট্টগ্রামের সূফি সাধক প্রথম খন্ড প্রকাশিত হয়েছে। আহমদ মমতাজ এর অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ের বাংলার অসংখ্য কিংবদন্তির নায়ক, ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের শাসক শমশের গাজী তাঁর জীবন ও কীর্তি এবং চট্টগ্রাম অঞ্চলে শতশত বছর ধরে প্রচলিত প্রবাদ প্রবচন ও গ্রামীন লোক সাহিত্যের বিভিন্ন বিষয়াদি নিয়ে চট্টগ্রামের লোক সাহিত্য ও লোকজ জীবন নামে দুটি বই লিখেন। এছাড়া তিনি শমসের গাজী (একক), বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী (যৌথ), মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস: চট্টগ্রাম জেলা (একক), বাংলাদেশে কমনওয়েলথ যুদ্ধসমাধি (যৌথ), মুক্তিযুদ্ধের বীরগাথা (যৌথ), শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু (যৌথ), পলাশি থেকে ঢাকা, বাহান্নর ভাষাসংগ্রামী (যৌথ), ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম (একক), ভাষা আন্দোলনে চট্টগ্রাম (যৌথ), বাজিমা-র ছানাপোনা (শিশু-কিশোরদের জন্য) সহ বিভিন্ন বই লেখেন।
আহমেদ মমতাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, মাসিক মীরসরাই পত্রিকার সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিন, চলমান মিরসরাই পরিবারসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

সাংবাদিক রাশেদুল হাসানের কবিতার বই ‘থাকার জন্য সবাই আসে না’

মিরসরাই প্রতিনিধি অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে রাশেদুল হাসানের কবিতার বই ‘থাকার জন্য সবাই আসে...

মিরসরাইয়ে কবি কুটির সুরভীকুঞ্জে ভিত্তিপ্রস্থর স্থাপন

মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই পৌরসভার পূর্বগোভানিয়া গ্রামের কবি কুটির সুরভীকুঞ্জে ‘রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার’ এর...

ঢাকা ও চট্টগ্রামের বইমেলায় প্রকাশিত হলো মাহবুব পলাশ এর ‘কবির ছাইভস্ম’

মিরসরাই প্রতিনিধি এবারের কবিতার বই ‘কবির ছাইভন্ম’ নিয়ে কবি মাহবুব পলাশ বলেন ‘আমার বিশ্বাস এই...