শনিবার, ২৫ জুলাই ২০২৬

নায়ারণগঞ্জে বয়লার ব্যাক ফায়ার হয়ে মিরসরাইয়ের আবু হানিফ নিহত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি::
বয়লার ব্যাক ফায়ার হয়ে নায়ারণগঞ্জে বয়লার অপারেটর আবু হানিফ (৫০) নিহত হয়েছেন। তিনি গাজিপুর পেপার মিলস লিমিটেড এর বয়লার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। শনিবার দিবাগত রাত ২টায় কারখানায় কর্মরত অবস্থায় বয়লার ব্যাক ফায়ার হয়ে আবু হানিফ মৃত্যুবরণ করেন। এসময় আহত হন সহকারী বয়লার পরিচালক মুন্সীগঞ্জ জেলার আবদুল হক ও বরিশাল জেলার মো. হাফিজ মিয়া। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আবু হানিফ মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের এছাক ড্রাইভারহাট এলাকার চর খন্দকার বাড়ির মোহসেন মিস্ত্রির ছেলে। রবিবার (১৬ জানুয়ারি) রাত দশটায় আবু হানিফের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করার কথা রয়েছে। পারিবারিক জীবনে তিনি ৩ ছেলের জনক ছিলেন।
বাংলাদেশ বয়লার পরিচালক কল্যাণ এসোসিয়েশনের সহ-সভাপতি মো. ছলিম উল্যাহ দুলাল ও হানিফের আত্মীয় মোঃ কামাল উদ্দিন বলেন, বয়লার ব্যাক ফায়ার হয়ে আবু হানিফ ঘটনাস্থলে মারা যান। এসময় তার দু’জন সহকারিও আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার দুপুরে আবু হানিফের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়। একই দিন রাত দশটায় গ্রামের বাড়িতে তার জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...