বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন মঘাদিয়ার চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর মাস্টার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোয়নপত্র জমা দিয়েছেন মিরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার।
রবিবার (১৭ অক্টোবর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.শ্যামল চন্দ্র পোদ্দারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সর্বস্তরের নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি মনোনয়পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল গনি, হাজ্বী বেলাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, সাধারণ সম্পাদক মহি উদ্দিন চৌধুরী সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

জাহাঙ্গীর হোসাইন মাস্টার বলেন, আমার ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। ২০১৬ সালের প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিগত ৫ বছর এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করেছি। কাজের পুরস্কার হিসেবে আবারো আমাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা, সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও মিরসরাই’র আগামীর কান্ডারী মাহবুব রহমান রুহেল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী ১১ নভেম্বর নির্বাচনে আমি যদি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হই, তাহলে অসামাপ্ত কাজ সম্পন্ন করবো ইনশাআল্লাহ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...