বুধবার, ২২ জুলাই ২০২৬

নেপাল ইন্টারন্যাশনাল আইকনিক এ্যাওয়ার্ড অর্জন করলেন শান্তিনীড় সভাপতি আশরাফ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
নেপাল ইন্টারন্যাশনাল আইকনিক এ্যাওয়ার্ড অর্জন করলেন মিরসরাইয়ের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড় সভাপতি আশরাফ উদ্দিন সোহেল। ২৯ নভেম্বর নেপালের কাঠমান্ডুস্থ নেপাল পর্যটন বোর্ডে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ এসোসিয়েশনের আয়োজনে ব্যবসা ও সমাজকর্মে অবদানের জন্য এ এ্যাওয়ার্ড প্রদান করা হয় আশরাফ উদ্দিনকে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল সরকারের টুরিজম ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী প্রেম বাহাদুর আলে।
নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশীপ এসোসিয়েশনের সভাপতি দিনদায়া রিজালের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন অর রশিদ সিআইপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ নেপাল এম্বাসির সাবেক এম্বাসেডর ও নেপালের মন্ত্রী ড. ভান্সিধর মিশ্র, নেপাল একাডেমির চ্যান্সেলর প্রফেসর ড. গঙ্গা প্রসাদ উপ্রেতি, নেপালের প্রসিদ্ধ সিনিয়র গাইনোকলজিস্ট এবং মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের বীর মুক্তিযাদ্ধা ডা. ভোলা রিজাল, নেপালস্থ বাংলাদেশ এ্যাম্বাসির ডেপুটি চীফ মিশন ও ভারপ্রাপ্ত এ্যাম্বাসেডর ইশরাত জাহান।
এসময় বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১১জন বিশিষ্ট ব্যক্তিকে আইকন এ্যাওয়ার্ড-২০২১ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন এফবিসিসিআই এর পরিচালক ও এশিয়ান টেলিকাস্ট লিমিটেডের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সিআইপি, বিপিডিবির অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, বিদ্যুৎ সেক্টরের উপদেষ্টা ও বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার চৌধুরী নেছারুল হক, লাম এক্সপোট-ইমপোর্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আরিফুল ইসলাম জিয়া, জমজম সুইটস্ এন্ড বেকস লিমিটেড এর এমডি, ব্র্যাক ব্যাংকের মাস্টার এজেন্ট ও সামাজিক সংগঠন শান্তিনীড়ের সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, মহিলা বিষয়ক অধিদপ্তরের সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক বীর মুক্তিযাদ্ধা ড. নিজামুদ্দীন আল হোসাইনী, ডাঃ এএফএম আমিনুল হক রতন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক রোটারিয়ান মমতাজ বেগম, ইনার হুইল বাংলাদেশের বাংলাদেশের ডেপুটি প্রতিনিধি মোহসেনা রেজা, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বগুড়া জেলার সভাপতি ও উত্তরবঙ্গের বিশেষ প্রতিনিধি মোঃ নুরুন নবী বুলু, বিএইচআরসির ডেপুটি গর্ভের আলহাজ্ব রফিকুল ইসলাম, কন্ঠশিল্পী সাংবাদিক মানবাধিকার কর্মী ও স্বাস্থ্য প্রশিক্ষক লিও রাবেয়া সুলতানা, সংগীতশিল্পী স্বপ্নীল সজীব প্রমুখ।

প্রোগ্রাম আয়োজন সমন্বয়কের দায়িত্বে ছিলেন সাংবাদিক ও আন্তর্জাতিক সংগঠক ইমদাদুল হক তৈয়ব এবং সংগঠক শাহরিয়ার স্বপন। আলোচনা সভা, এ্যাওয়ার্ড প্রদান প্রোগ্রামের সাথে সাথে দুই দেশের সংস্কৃতির নৃত্য ও গান পরিবেশন করা হয়। এতে বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী স্বপ্নীল সজীব গান এবং নেপাল একাডেমির নৃত্যশিল্পীরা মনোমুগ্ধকর নাচ পরিবেশন করেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...