শনিবার, ২৫ জুলাই ২০২৬

নয়ন চেয়ারম্যানের উদ্যোগে ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার মেশানো পানি

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ে সড়কে ব্লিচিং পাউডার মেশানো জীবানুনাশক স্পে (পানি) ছিটিয়েছে উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন। বুধবার (২৫ মার্চ) বারইয়ারহাট-খাগড়াছড়ি ও ছাগলনাইয়া সড়কে নিজ হাতে পানি ছিটিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম উপস্থিত ছিলেন।


এনায়েত হোসেন নয়ন বলেন, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারে। এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রত্যেকেই সতর্কতার অংশ হিসেবে মুখে মাস্ক ব্যবহার করা, গণপরিবহন ও ময়লা পোশাক এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান করা, ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধোয়া। সকল জনসাধারণকে ১৫দিন ধরে বাড়িতে থাকার জন্য অনুরোধ করছি।

আমার ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের প্রধান সড়কে ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটানো হচ্ছে। তিনি বলেন, করেরহাট ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংঘঠনের নেতৃবৃন্দের সহযোগীতায় সমাজের বিভিন্ন শ্রেনী মানুষের মাঝে ১০ হাজার সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। করোনাভাইরাসে জনসচেতনতায় ১২ হাজার প্রচারপত্র বিলি করা হয়েছে এবং গত ১০দিন ধরে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে মাইকিং করা হচ্ছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...