বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা ত্যাগ বা প্রবেশ নয় : পুলিশ

প্রকাশিত :

spot_img

 

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাউকেই রাজধানী ঢাকা ছেড়ে যেতে এবং ঢুকতে দেয়া হবে না বলে রোববার জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো: সোহেল রানা বলেন, ‘সরকারের তরফ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জরুরি সেবা ছাড়া অন্য কাউকে ঢাকায় ঢুকতে বা রাজধানী ছেড়ে যেতে দেয়া হবে না।’

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ সরকারের দেয়া সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ঘরে থাকার নির্দেশনা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

এআইজি সোহেল বলেন, নাগরিকদের সুষ্ঠু জীবনযাপনের জন্য প্রয়োজনীয় জরুরি সেবা ব্যতীত, সকল প্রকারের ব্যক্তি ও দলের চলাচল নিষিদ্ধ। আমরা এটি নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি।

এ লক্ষ্যে সরকারের ও স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ও জনগণের সহযোগিতা কামনা করছে বাংলাদেশ পুলিশ।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৮ জন এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯ জনে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য নিশ্চিত করেছেন।

রোববার পর্যন্ত বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৭১৬ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১২ লাখ ১ হাজার ৯৩৩ জন। এদের মধ্যে বর্তমানে ৮ লাখ ৯০ হাজার ৫৮৩ জন চিকিৎসাধীন এবং ৪২ হাজার ২৯০ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২ লাখ ৪৬ হাজার ৬৩৪ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৬৪ হাজার ৭১৬ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সূত্র : ইউএনবি

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...