মিরসরাই প্রতিনিধি
মহামারি করোনাভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনে গত দেড়মাস ধরে অন্য পেশার লোকদের মতো দুর্বিসহ জীবন কাটছে পরিবহন শ্রমিক ও সেলুন মালিক-কারিগরদের। কর্মহীন এসব পেশার মানুষের পাশে দাঁড়িয়েছেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুল হোসেন। শনিবার (২ মে) উপজেলার করেরহাট ইউনিয়নে প্রায় দেড়শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা পৌছে দেন।

কামরুল হোসেন বলেন, বিগত দেড়মাস ধরে এই পেশার মানুষগুলো মানবেতর জীবন যাপন করছে। কেউ তাদের খবর রাখেনি। আমার ক্ষুদ্র সামর্থ থেকে করেরহাট ইউনিয়নের ৯৫জন ট্রাক ও পিকআপ চালক এবং ৬০ জন সেলুন মালিক কারিগরদের খাদ্য সামগ্রী দিয়েছি। এই পর্যন্ত প্রায় তিনি প্রায় ২৪শ পরিবারের মাঝে খাদ্য, ইফতার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছি। এই কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।



