বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

পাকিস্তানে যোগ না দেয়া ভুল ছিলো: মেহবুবা

প্রকাশিত :

spot_img

পাকিস্তানের পরিবর্তে ভারতে যোগ দেয়া ভুল ছিল কিনা তা নিয়ে সন্দিহান কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। গৃহবন্দী অবস্থা থেকে পাঠানো এক অডিও বার্তায় তিনি বলেন, কাশ্মীরীরা এখন এমনটাই ভাবছে।

মেহবুবা বলেন, ‘‘আমরা ভারতীয় সরকার ও ভারত বর্ষের প্রতিষ্ঠানগুলোর ওপর বিশ্বাস রেখেছিলাম। কিন্তু তারা আমাদের বিশ্বাস ভেঙে দিয়েছে। মানুষ এখন ভাবছে পাকিস্তানে যোগ না দেয়াটা ভুল হয়েছে কিনা। ’’

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘‘ভারতীয় গণতন্ত্রের অন্ধকারতম দিন। ৩৭০ ধারা বাতিল করা অবৈধ ও অসাংবিধানিক সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত কাশ্মীরে ভারতকে দখলদার শক্তিতে পরিণত করবে। গোটা উপমহাদেশের ওপর এর ভয়াবহ প্রভাব পড়বে।’’

এর আগে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ বা বিশেষ মর্যাদা দেয় তা বিলোপ করার ঘোষণা দেয় বিজেপি সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার সংসদে বিরোধীদের তুমুল বাধা ও বাক-বিতণ্ডার মধ্যে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

বিশেষ মর্যাদার মাধ্যমে এতদিন কেন্দ্রীয় সরকারের নীতি বাস্তবায়নে কাশ্মীরের রাজ্য সভার অনুমোদন প্রয়োজন হতো। রাজ্যে জমি কেনা ও সরকারি চাকরি রাজ্যের বাইরের লোকদের জন্য নিষিদ্ধ ছিলো।

এই মর্মে সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে, যাতে দেশটির রাষ্ট্রপতি রামনাথ গোভিন্দ স্বাক্ষরও করেছেন। এই সিদ্ধান্ত ঘোষণার আগে সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রীসভার এক বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

গৃহবন্দি করা হয়েছে জম্মু-কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতিকে। এছাড়া কংগ্রেস নেতা উসমান মজিদ এবং সিপিএম বিধায়ক এমওয়াই তারিগামিকেও রাতে আটক করা হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে।

সেইসঙ্গে শ্রীনগর আর জম্মু অঞ্চলে ১৪৪ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...