বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পারসোনা ও ফারজানা শাকিলসকে ৩৬ লাখ টাকা জরিমানা

প্রকাশিত :

spot_img

আমদানিকারকের স্টিকার ছাড়া ও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার করায় পারসোনা বিউটি পার্লার এবং ফারজানা শাকিলস মেকওভার সেলুনকে ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে অভিযান চালিয়ে পারসোনাকে ৬ লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই এলাকায় অবস্থিত আলভিরা বিউটি পার্লারকে করা হয় ৩ লাখ টাকা জরিমানা।

এছাড়া গুলশানে পারসোনার আরেকটি আউটলেটকে ১৫ লাখ টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে গুলশানে অবস্থিত ফারজানা শাকিলস মেকওয়ার সেলুনকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ বলেছেন, পারসোনায় বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী পান, যেগুলোতে আমদানিকারকের সিল কিংবা অন্য কোনো তথ্য ছিল না। কোন দেশের তৈরি, তাও লেখা ছিল না। এগুলো ভেজাল, না নকল, তারা সেটা প্রমাণ করতে পারেনি।

এদিকে গুলশানে অভিযান চালানো র‌্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলম বলেন, পারসোনা ও ফারজানা শাকিলসে থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কসমেটিকস উদ্ধার করা হয়েছে। তাদের ১৫ লাখ টাকা করে জরিমানা করে নগদে আদায় করা হয়েছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাই হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে বিএনপির প্রার্থীর শ্রদ্ধা জ্ঞাপন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই উপজেলায় ৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ১১টায়...

‘গ্রামীণ জনপদের মুখপাত্র চলমান মিরসরাই’

মিরসরাই প্রতিনিধি ‘চলমান মিরসরাই গ্রামীণ জনপদের মুখপাত্র। উপজেলা থেকে ধারাবাহিক ভাবে একটি পত্রিকা ২০ বছর...

মিরসরাইয়ে শহীদ মুজাহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে শহীদ মুজাহিদ স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন হয়েছে। বুধবার ( ২৫ ডিসেম্বর)...