রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পায়ে হেঁটে হজে যাওয়া হাজী মহিউদ্দিনের ইন্তেকাল

প্রকাশিত :

spot_img

 

পায়ে হেঁটে হজ করা দিনাজপুরের একমাত্র হাজী মোহাম্মদ মহিউদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি দিনাজপুর সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউপির খসরুর মোড়স্থ মেয়ের বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর।

সোমবার বাদ জোহর দুপুর ২টায় রামসাগর বায়তুল আকসা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে নিজ বাড়ি দীঘিপাড়াস্থ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের নাতী হাফেজ মো: মুরসালিন হাসান। মরহুমের নামাযে জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মরহুমের পারিবারিক সূত্র জানায়, হাজী মহিউদ্দিন রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় দিনাজপুর সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের খসরুর মোড়ে তৃতীয় মেয়ের বাসায় ইন্তেকাল করেন। হাজী মহিউদ্দিন ১৯০৬ সালে ১০ আগস্ট দিনাজপুর সদর উপজেলার ৯ নম্বর আস্কপুর ইউনিয়নের রামসাগর দিঘিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার জাতীয় পরিচয়পত্রে (আইডি কার্ড) দেখা যায় জন্ম তারিখ ১০ আগস্ট ১৯০৬ সাল। ওই হিসেবে তার বয়স হয়েছিল ১১৫ বছর ২ মাস ১ দিন। তার বাবা ছিলেন মরহুম ইজার উদ্দিন পণ্ডিত ও মা মমিরন নেছা। তিনি দীর্ঘ দিন দিনাজপুরের ঐতিহাসিক রামসাগর জাতীয় উদ্যানের বায়তুল আকসা জামে মসজিদে ইমামতি করেন।

এলাকাবাসীর জানান, বর্তমানে এই এলাকায় তার বয়সী কোনো মানুষ বেঁচে নেই। তিনিই সবচেয়ে বেশি বয়সী মানুষ। তিনি খুব ভালো ও পরোপকারী মানুষ ছিলেন।

উল্লেখ্য, ১৯৬৮ সালে হজ করার উদ্দেশে পায়ে হেঁটে দিনাজপুর থেকে রওনা দেন তিনি। পায়ে হেঁটে হজ করতে যেতে-আসতে তার সময় লেগেছিল মোট ১৮ মাস। এই ১৮ মাসে তিনি পাড়ি দেন কয়েক হাজার কিলোমিটার পথ। এ সময়ে তিনি সফর করেন ৩০টি দেশ। যে দেশগেুলো তিনি সফর করেছেন মৃত্যুর আগ পর্যন্ত মুখস্ত বলতে পারতেন সেসব দেশের নাম। ওই সময়ে হজে যেতে পাসপোর্ট ও ভিসা করতে তার খরচ হয় ১ হাজার ২০০ টাকা। আর্থিক সার্মথ্য না থাকলেও অদম্য ইচ্ছা নিয়ে আর এলাকাবাসীর সহায়তায় হেঁটেই করতে যান তিনি। কখনো হেঁটে, কখনোবা জাহাজে, আবার কখনো স্থানীয় যানবাহনে চড়ে ৩০টি দেশ ঘুরে ঘুরে তিনি পৌঁছান প্রিয় নবিজির পবিত্র ভূমি মক্কা-মদীনায়। তার জীবদ্দশায় এক সাক্ষাৎকারে তিনি শুনিয়েছিলেন তার সেই হজে যাওয়ার ভ্রমণ কাহিনী।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি

  নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার...

মিরসরাইয়ে মাওলানা মোহাম্মদ ছেরাজুল ইসলাম (রহঃ) এর জীবনী নিয়ে আলোচনা

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাইয়ের মিঠানালা সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, হাজার হাজার আলেমের ওস্তাদ,...

এক মসজিদে ৫০ বছর খতমে তারাবির ইমামতি করছেন হাফেজ মাহফুজ

  যেকোনো পেশা বা কাজে অর্ধশত বৎসর অতিক্রান্ত করা বিশেষ কিছু! এ মহেন্দ্রক্ষণকে উদযাপন করা...