শনিবার, ২৫ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে তিন ফসলী জমি অধগ্রহণ

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে তিন ফসলী জমি অধিগ্রহণের জন্য নোটিশ জারি করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে দক্ষিণ মঘাদিয়া মৌজার প্রায় ৭০০ একর তিন ফসলী কৃষি জমি অধিগ্রহণ ও হুকুম দখলের নোটিশ জারির প্রতিবাদে দক্ষিণ মঘাদিয়া এলাকায় এই কর্মসূচী পালিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রায় ২ হাজার ভূমির মালিক উপস্থিত ছিলেন।
স্থানীয় মাইনুল হোসেন রোকনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে মঘাদিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুর হোসেন বলেন, ৩০ হাজার একর জমি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর প্রতিষ্ঠিত হচ্ছে। যেখানে প্রাথমিক কাজ চলমান রয়েছে। ২০১৮ সালের ২৪ জানুয়ারী মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি জমিতে শিল্প কারখানা না করার জন্য নির্দেশনা দেন। তাঁর নির্দেশনাকে উপেক্ষা করে ২০১৮ সালের ৭ মার্চ দক্ষিণ মঘাদিয়া মৌজার ৭০০ একর আবাদী তিন ফসলী জমি বেড়িবাঁধের ভিতরে এল.এ কেস নং ১৩/২০১৭-২০১৮ ও ৯/২০১৮-২০১৯ অধিগ্রহণের নিমিত্তে ৪ (১) ধারার নোটিশ জারি করা হয়। পরবর্তীতে ২০১৮ সালের ২০ মার্চ উক্ত নোটিশের বিরুদ্ধে সংশ্লিষ্ট সকল দপ্তরে আমরা আপত্তি জানালে ২০১৯ সালের ৬ মার্চ শুনানী হয়। ২০১৯ সালের ৩ এপ্রিল মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের একটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী কৃষি জমিতে কোন স্থাপনা না করার জন্য পুনরায় নির্দেশনা দেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ওই ঘোষণার পর অধিগ্রহণের কাজ এক বছর বন্ধ থাকলেও গত ৩১ মে উপরোক্ত মামলায় ধারা-৭ এর ১ উপধারার নোটিশ জারি করা হয়। আমরা ১১ নং মঘাদিয়া, ১৩ নং মায়ানী, ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ১০ হাজার মানুষ নিজেদের শেষ সম্বলটুকু রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।
উপস্থিত ভূমি মালিক সালেহ আহমদ, একরামুল হক, মুক্তিযোদ্ধা মাহমুদুল হক বলেন, আমাদের শেষ সম্ভবলটুকু যদি অধিগ্রহণ করে ফেলে তাহলে আমাদের না খেয়ে মরতে হবে। এখানে আউশ, আমন ধানের পাশাপাশি রবিশষ্য ও শীতকালীন সবজী চাষ করা হয়। প্রধানমন্ত্রী কৃষি জমিতে শিল্পকারখানা না করার ঘোষণা দেওয়ার পরও বেজা জমি অধিগ্রহণের জন্য উঠেপড়ে লেগেছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...