রবিবার, ২৬ জুলাই ২০২৬

ফটিকছড়ি থেকে ফেনী যাওয়ার পথে বারইয়ারহাটে গৃহবধূ নিখোঁজ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
ফটিকছড়ি থেকে ফেনী সদরের লেমুয়া বাজার যাওয়ার পথে মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকা থেকে আফরোজা সোলতানা (৪০) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। গত রবিবার (১৩ জুন) সকাল ৯টার দিকে ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় অবস্থিত মেয়ের শশুর বাড়ি থেকে সিএনজি অটোরিক্সা যোগে উনার বাবা বাড়ি ফেনীর লেমুয়া এলাকার ইলিয়াছ মেম্বার বাড়িতে যাচ্ছিলো। বারইয়ারহাট আসার পর থেকে তিনি নিখোঁজ হন। এই বিষয়ে আফরোজার ভাই কামরুল হোসেন সোহেল বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

আফরোজার ভাই কামরুল হোসেন সোহেল বলেন, আমার বোন গত রবিবার সকালে ফটিকছড়ির বিবিরহাট থেকে সিএনজি যোগে আমাদের বাড়িতে আসছিলো। কিন্তু দুপুর পার হয়ে গেলেও তিনি বাড়িতে না পৌছায় মোবাইল নম্বরে ফোল করলে বন্ধ পাওয়া যায়। সিএনজি চালকের সাথে যোগাযোগ করলে তিনি বারইয়ারহাট সিএনজি ষ্ট্যান্ডে উনাকে নামিয়ে দেয় বলে জানায়। এরপর আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর না পেয়ে জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। আমার বোনের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ফুট। পরনে হালকা ছাই রংয়ের বোরকা ছিল। কোন সহৃদয়বান ব্যক্তি যদি আমার বোনের সন্ধান পেয়ে থাকেন তাহলে এই মোবাইল নম্বরে ০১৮১৯৮৩২৯১৩ যোগাযোগ করার অনুরোধ করছি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...