সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ফিলিস্তিনে ইব্রাহিম (আ.) মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইল

প্রকাশিত :

spot_img

 

ফিলিস্তিনের আল-খলিল শহরের ইব্রাহিম (আ.) মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইলি বাহিনী। এ মসজিদেই হযরত ইব্রাহিম (আ.), হযরত ইসহাক (আ.), হযরত ইয়াকুব (আ.) ও হযরত ইউসুফ (আ.)-এর কবর থাকায় মসজিদটি মুসলমানদের কাছে খুবই সম্মানিত একটি স্থাপনা।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিদের ধর্মীয় উৎসব ‘রোশ হাসানাহ’ উপলক্ষে মসজিদটি বন্ধ করে দিয়েছে ইসরাইল। মসজিদটি ফিলিস্তিনের পশ্চিমতীরে অবস্থিত। বন্ধ ঘোষণা করার পর থেকে মুসলিমদের জন্য মসজিদে প্রবেশ ও নামাজ আদায় বন্ধ রাখা হয়েছে।

বার্তা সংস্থা ওয়াফা’কে ইব্রাহিম (আ.)-এর কবর ও মসজিদের পরিচালক হাফেজ আবু সেনেইনেহ জানান, ফিলিস্তিনিদের ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করছে ইসরাইল। তিনি বলেন, অবৈধ বাসিন্দাদের যাতায়াতের পথ তৈরি করে দিতেই মসজিদটি বন্ধ ঘোষণা করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

তিনি আরো বলেন, মসজিদ বন্ধের ঘোষণা ধর্মীয় অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ইসরাইল এর মাধ্যমে সব ধরনের রীতি-নীতি ও আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

১৯৯৪ সালের পবিত্র রমজান মাসে এক চরমপন্থী ইহুদি হযরত ইব্রাহিম (আ.) মসজিদে হামলা চালিয়ে ২৯ জন মুসলমানকে হত্যা করে। আহত হয় আরো ১৫০ জন মুসল্লি।

ইব্রাহিম (আ.)-এর কবর থাকায় উভয় ধর্মের লোকের কাছেই এটি খুবই পবিত্র স্থান বলে বিবেচিত। কিন্তু ১৯৯৪ সালের ওই হামলার পর সঙ্ঘাত এড়াতে স্থানটি উভয় ধর্মের লোকজনের মধ্যে বিভক্ত করে দেয়া হয়। তবে ইহুদিদের উৎসবের সময় ইব্রাহিম মসজিদটি বন্ধ করে দেয়া হয়।

২০১৭ সালে মসজিদটিকে ওয়াল্র্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে ইউনেস্কো।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...