রবিবার, ২৬ জুলাই ২০২৬

ফেনীতে কিশোরীকে গলা কেটে হত্যা, চাচাতো ভাই আটক

প্রকাশিত :

spot_img


ফেনী সদর উপ‌জেলার কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া গ্রামে বাড়ির ছাদ থেকে তানিসা ইসলাম (১১) নামে কিশোরীর গলা কাটা লাশ উদ্ধার করেছে ফেনী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জ‌ড়িত স‌ন্দে‌হে নিহতের চাচাতো ভাই আক্তার হোসেন নিশানকে (১৭) রাতে আটক করেছে পুলিশ। নিশান ওই গ্রামের জা‌মেয়া র‌শি‌দিয়া মাদরাসার শিক্ষার্থী।

নিহত কিশোরী সৌদি আরব প্রবাসী শহিদুল ইসলামের ছোট মেয়ে। তারা দুই বোন এক ভাই। তা‌নিসা ফেনী শহ‌রের ম‌হিউচ্ছুন্নাহ মাদরাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

পুলিশের ধারণা, ধর্ষণে বাধা দেয়ায় তাকে হত্যা করা হয়েছে। লাশের পাশে নিশা‌নের জুতা প‌ড়ে থাক‌তে দেখে তা‌কে স‌ন্দেহ করা হয়।

ফেনী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এন এম নুরুজ্জামান জানান, সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া গ্রামের আনোয়ার ড্রাইভারের বাড়িতে তানিসাকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে। তিনি আরো জানান, খবর শুনে তিনিসহ ফেনী পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পু‌লিশ সুপার জানান, ঘটনা তদ‌ন্তে ফেনী ম‌ডেল থানা, জেলা গো‌য়েন্দা পু‌লি‌শের পাশাপা‌শি পি‌বিআই ও সিআইডি কাজ কর‌ছে। ‌বেশ কিছু তথ‌্য ও আলামত পাওয়া গে‌ছে। স্বল্প সম‌য়ের ম‌ধ্যেই ঘটনার প্রকৃত রহস‌্য ও জ‌ড়িত‌দের শনাক্ত করা যা‌বে ব‌লে তি‌নি আশা প্রকাশ ক‌রেন।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের চাচাতো ভাই, একই বাড়ির মৃত সাহাব উদ্দিনের ছেলে নিশানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ওসি নিজাম আরো জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত ও রশি প্যাচানো ছিল। লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চল‌ছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...