বুধবার, ২২ জুলাই ২০২৬

ফেনী উপত্যকা বহুমুখী কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতি কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫২ ভোটারের মধ্যে ১৪৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে সভাপতি পদে তহিদুল হক ছাতা প্রতীকে পেয়েছেন ৭৮ ভোট, সহ-সভাপতি পদে শহীদ উল্ল্যাহ হারিকেন প্রতীকে ৯০ ভোট, সাধারণ সম্পাদক পদে মাঈন উদ্দিন গোলাপ ফুল প্রতীকে ৯৫ ভোট, সদস্য পদে আরাফাত রহমান হরিণ প্রতীকে ১২০ ভোট, মো. জহিরুল আলম মোরগ প্রতীকে ৯৫ ভোট ও শওকত আলী মোবাইল ফোন প্রতীকে ৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা দীপক দাস বলেন, অত্যন্ত উৎসব মুখর পরিবেশে ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৪টি পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচনে ১৫২ ভোটারের মধ্যে ১৪৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...