সোমবার, ২৫ মে ২০২৬

জেলা পরিষদ নির্বাচন: ছোট স্ত্রীকে সমর্থন দিয়ে বড় স্ত্রীকে তালাক

প্রকাশিত :

spot_img

 

 

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য হতে চান দুই সতীন। ইতোমধ্যে মনোনয়নপত্র জমাও দিয়েছেন করেছেন তারা। নির্বাচনে দ্বিতীয় স্ত্রীকে সমর্থন দিয়েছেন বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক। অবাধ্য হওয়ায় প্রথম স্ত্রীকে তালাকের নোটিশও দিয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যের মনোনয়ন সংগ্রহ করেছেন নাছিমা বেগম ও ফিরোজা খাতুন। এলাকায় নিজেদের সমর্থনে গণসংযোগও করছেন তারা।

গত বৃহস্পতিবার বড় স্ত্রী নাছিমা বেগম মনোনয়ন জমা দেন। তার দাবি, স্থানীয় সংসদ সদস্যের অনুমতি নিয়েই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এর আগে স্বামীকে নিয়ে মনোনয়পত্র জমা দেন ফিরোজা খাতুন। তিনি বলেন, আমার স্বামীর অনুমতি ও স্থানীয় ইউনিয়নের সব সদস্যদের সমর্থনে নির্বাচনের ময়দানে দাঁড়িয়েছি।

এদিকে নিষেধ করার পরও মনোনয়ন সংগ্রহ করায় গত মঙ্গলবার বড় স্ত্রী নাছিমা বেগমকে তালাকের নোটিশ পাঠিয়েছেন রেজাউল হক। এতে করে তাদের ৩২ বছরের সংসার ভাঙছে। এ বিষয়ে তিনি বলেন, সে আমার অবাধ্য। অনৈতিকভাবে চলাফেলা করছে সে। এ কারণে আমি তাকে তালাক দিবো, নোটিশ পাঠিয়েছি।

আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। জেলার এক হাজার ১৮৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...